Showing posts with label টেকনোলোজি. Show all posts
Showing posts with label টেকনোলোজি. Show all posts

Friday, April 24, 2020

ফেসবুকে যোগ হয়েছে নতুন রিয়্যাক্ট বাটন

ফেসবুকে যোগ হয়েছে নতুন রিয়্যাক্ট বাটন

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোর মধ্যে করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় সবচেয়ে বেশি কাজ করছে ‘মার্ক জুকারবার্গের’ফেসবুক। এরই ধারাবাহিকতায় এবার করোনাবাইরাস সম্পর্কে ইউজারদের সতর্ক করতে নতুন করে সম্প্রতি ফেসবুকে “কেয়ার” এবং ম্যাসেঞ্জারে “হাগ” রিয়্যাকশন বাটন যোগ হয়েছে। ২০১৫ সালে সর্বপ্রথম ফেসবুক চালু হয়েছিল রিয়্যাকশন বাটন ফিচার।

মূলত ফেসবুকের অন্যান্য রিয়্যাক্ট বাটনের আদলেই একটি ফেস ইমোজি’কে আরেকটি হার্ট ইমোজি জড়িয়ে ধরেছ। ব্লগ পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন রিয়্যাকশনটি ব্যাবহার করা হবে করোনা মহামারীর এই সঙ্কটের সময়ে সাপোর্ট করা বোঝাতে। ফেসবুকের মতে, এই নতুন রিয়্যাকশনটি ইউজারদের তাদের কাছের মানুষজনের সাথে অনলাইনে আরেকটু বেশি সংযুক্ত থাকার অনুভুতি দেবে।

শুরু দিকে ফেসবুকে শুধু লাইক বাটন ছিল। তখন খারাপ বা শোক সংবাদেও লাইক দিতে হত, পাশাপাশি কোন হাসির পোস্টেও লাইক দিতে হত। তাই ইউজারদের সুবিধার্থে ২০১৫ সালে বৈপ্লবিক পরিবর্তণ হিসেবে ফেসবুকে যোগ করা হয়েছিল “ওয়াও, হাহা, স্যাড, এংরি ও লাভ” রিয়্যাক্ট বাটন। এরই ধারাবাহিকতায় এবার বিশ্বজুড়ে করোনা পরিস্থিতিতে ইউজারদের সুবিদার্থে নতুন ফেসবুকে “কেয়ার” এবং ম্যাসেঞ্জারে “হাগ” রিয়্যাকশন বাটন যোগ হয়েছে।

মানুষ এটি ব্যবহার করার সাথে সাথে করোনভাইরাস-নির্দিষ্ট সংহতি ও সহানুভূতি প্রকাশের এক মাধ্যম হিসেবে কাজ করবে। এক ধরণের সচেতনতা তৈরি করতেই এমন সিদ্ধান্ত। মুলত করোনা ভাইরাসের বিপক্ষে সচেতনতা তৈরি করতেই ফেসবুকে নতুন রিয়্যাকশন বাটন আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে কেন কেউ করোনা ভাইরাস প্রতিক্রিয়া বাটনটি চাইবে?

Sunday, April 19, 2020

করোনাযোদ্ধাদের প্রতি গ্রামীণফোন সিইওর কৃতজ্ঞতা

করোনাযোদ্ধাদের প্রতি গ্রামীণফোন সিইওর কৃতজ্ঞতা

ঢাকা: করোনাভাইরাসের ঝুঁকি সত্ত্বেও দেশজুড়ে নির্ভীকভাবে কাজ করে যাওয়া বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান ও সংস্থার সহস্রাধিক মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক প্রেসবিজ্ঞপ্তিতে গ্রমীণফোনের সিইও এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে দেশের এ প্রতিকূল সময়ে গ্রামীণফোন শুধু দায়িত্ব নিয়ে নিরলসভাবে কাজই করছে না, পাশাপাশি করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি প্রকাশ করেছে আন্তরিক কৃতজ্ঞতা।

এছাড়া এক ভিডিও বার্তায় গ্রামীণফোনের সিইও বলেন, ‘স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘরের বাইরে গিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে না। করোনাভাইরাস প্রতিরোধে দেশের মানুষ ঘরে অবস্থান করছেন। আর সাহসী কিছু মানুষ এ সময় তাদের পেশাদারি ও নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সামনে থেকে কাজ করে যাচ্ছেন যাতে আমরা নিরাপদে থাকতে পারি।’
তিনি বলেন, ‘প্রত্যেক বাঙালির হৃদয় ও মনন পহেলা বৈশাখের তাৎপর্যে উদ্ভাসিত। নববর্ষ নিয়ে সবারই প্রত্যাশা, নতুন বছর অন্ধকার দূর করে আলোর বার্তা নিয়ে আসবে এবং আমাদের সবাইকে একসঙ্গে প্রত্যাশা ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। সম্মুখযোদ্ধাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। শুভ নববর্ষ।’
বর্তমান সংকট উত্তরণের মাধ্যমে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দেশজুড়ে অক্লান্ত কাজ করে যাওয়া ডাক্তার, স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশ, সেনাসদস্য, অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংবাদিক, ত্রাণকর্মী, ক্লিনার এবং টেলিযোগাযোগ সেবাদানে মাঠপর্যায়ের কর্মীরাদের করোনার সম্মুখযুদ্ধে নেতৃত্বদানকারী হিসেবে উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ঘরে বসেই চিকিৎসা মিলবে ভার্চুয়াল হাসপাতালে

ঘরে বসেই চিকিৎসা মিলবে ভার্চুয়াল হাসপাতালে

ঢাকা: রোগীরা ঘরে বসেই যাতে প্রাথমিক ও জরুরি চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে ‘ভার্চুয়াল হাসপাতাল’ চালু করেছে আমারল্যাব নামের একটি প্রতিষ্ঠান। আমারল্যাবের ফেসবুক পেজের মেসেঞ্জারের বট সার্ভিসের মাধ্যমে যুক্ত হওয়া যাবে চিকিৎসকের সঙ্গে। পাওয়া যাবে জরুনি চিকিৎসা সেবা। ফলে করোনাভাইরাসের এই দুর্যোগের সময় রোগীদের আর বাইরে যেতে হবে না। সেবাটি এখন পাওয়া যাবে বিনামূল্যে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সেবাটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় যুক্ত ছিলেন ডাটাসফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, জানালা বাংলাদেশ’র সিইও তামজিদ সিদ্দিকী স্পন্দনসহ আরও অনেকে।
সংশ্লিষ্টরা জানান, সেবাটি পেতে হলে প্রথমে আমারল্যাবের ফেসবুক পেজে যেতে হবে। পরে সেন্ড মেসেজ ক্লিক করলে মেসেঞ্জারে বট সার্ভিসের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। মেসেঞ্জারের স্মার্টচ্যাট বটের মাধ্যমে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ডাক্তাররা সেবাটি দেবেন মোবাইলের মাধ্যমে। রোগীরা ভার্চুয়াল চ্যাট বটে দেখতে পাবেন কোন কোন ডাক্তার ফাঁকা আছেন। তালিকা দেখে ক্লিক করলেই ওই ডাক্তারের সঙ্গে জুমের মাধ্যমে যুক্ত হওয়া যাবে। পাওয়া যাবে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র।

সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, এখন পর্যন্ত ৪২ জন চিকিৎসক এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। আরও অনেক চিকিৎসক যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। করোনার সময়ে রোগীদের যাতে হাসপাতালে যেতে না হয়, ঘরে থেকেই যেন চিকিৎসা পান সে লক্ষ্যেই এই সেবা। ওষুধের দোকানগুলোকেও ভবিষ্যতে এই সেবার সঙ্গে যুক্ত করা হবে। বর্তমানে রোগীরা বিনামূল্যে সেবা পেলেও ভবিষ্যতে এ সেবা নিতে গেরে অর্থ খরচ করতে হবে।
ভার্চুয়াল হাসপাতাল উদ্বোধন করে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ভার্চুয়াল হাসপাতাল উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ আরও এগিয়ে গেল। এটি ডিজিটাল বাংলাদেশের অন্যতম অর্জন। করোনার সময়ে এখন সবকিছু ডিজিটাল প্ল্যাটফর্মে চলে এসেছে। সংসদ টিভিতে এখন পাঠদান কার্যক্রম চলছে।’
তিনি বলেন, ‘দেশে করোনার রোগী বেড়ে চলছে। ৪০ জেলায় এখন করোনা ছড়িয়ে পড়েছে। বেশকিছু এলাকা এখন হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। আমরা আশঙ্কা করছি এটি এপ্রিল-মে পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। এই মুহূর্তে ১৭ কোটি মানুষকে ঘরে রাখতে হলে তাদের ঘরে সেবা পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে ভার্চুয়াল হাসপাতাল একটি ইতিবাচক উদ্যোগ।’
ব্রডব্যান্ড ইন্টারনেটে গ্রাহক ভোগান্তি চরমে

ব্রডব্যান্ড ইন্টারনেটে গ্রাহক ভোগান্তি চরমে

ঢাকা: করোনাভাইরাসের প্রভাবে ব্রডব্যান্ড ইন্টারনেটে চাপ বেড়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন গ্রাহকেরা। বেশ কয়েকদিন ধরেই ব্রডব্যান্ড গ্রাহকরা গতি কম পাচ্ছেন। এর মধ্যে শনিবার (১০ এপ্রিল) রাতের ঝড়ে অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে ইন্টারনেট সংযোগ। ফলে ভোগান্তির মাত্রা আরও বেড়েছে।

এদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) নগরীর পান্থপথে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের তার কেটে দেওয়ায় শুরু হয়েছে নতুন বিড়ম্বনা। এতে অন্তত ওই এলাকার পাঁচ হাজার গ্রাহক ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
জানতে চাইলে রোববার (১২ এপ্রিল) রাতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপিএবি সাধারণ সম্পাদক ইমদাদুল হক সারাবাংলাকে বলেন, ‘কোনো নোটিশ ছাড়াই পান্থপথে ডিপিডিসি ইন্টারনেটের তার কেটে দিয়েছে। এতে পাঁচ হাজার গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। তার কেটে দেওয়ায় শুধু পান্থপথ নয় অনেক এলাকার ব্রডব্যান্ড গ্রাহক ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘করোনার কারণে ২৫ মার্চের পর থেকেই ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। আগে ১৪০০ জিবিপিএস ব্যবহার হতো, এখন তা বেড়ে ১৭০০ পর্যন্ত হয়েছে। কিন্তু গতি যে খুব একটা কমে গেছে তা নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন গ্রাহকদের কাছ থেকে বিল তুলতে পারছি না। এই অবস্থা কতদিন চলে তাওতো বলা যাচ্ছে না। বিল না উঠাতে পারলে আমরা আমাদের কর্মচারীদের বেতন দেবো কী করে। এক্ষেত্রে সরকারের সহযোগিতা চাই।
ব্রডব্যান্ড ইন্টারনেট বিড়ম্বনা নিয়ে কাঁঠালবাগান এলাকার বাসিন্দা আপন তারিক সারাবাংলাকে বলেন, ‘বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট খুব সমস্যা করছে। নেটওয়ার্ক আসছে আর যাচ্ছে। এই মাসের টাকা অগ্রিম দিয়েছি। কিন্তু সমস্যা জানালেও কাজ হয়নি। আজ বলল, এটা নাকি তাদের হেড অফিসের সমস্যা। কাঁঠালবাগানে এই সমস্যা অনেকেরই হচ্ছে।’
তেজগাঁওয়ের শাহীনবাগের বাসিন্দা হিমেল হিমু সারাবাংলাকে বলেন, ‘শনিবার ঝড়ের পর থেকেই ইন্টারনেট সমস্যা করছে। পুরো রাত নেটওয়ার্ক ছিল না। সকালে একবার এলেও ফের একই সমস্যা। কয়েকবার জানানো হলেও ঠিক হয়নি। বলছে তার কেটে গেছে। আর লোকবল না থাকায় সেটা নাকি সহজে ঠিকও করা যাচ্ছে না। করোনার এই সময়ে নেটওয়ার্ক না থাকায় খুবই সমস্যায় পড়েছি।’
পুরান ঢাকার বাসিন্দা রফিক বলেন, ‘গত তিন চারদিন ধরে ব্রডব্যান্ড ইন্টারনেট খুব সমস্যা করছে। গতি কম থাকায় বাসায় বসে ঠিকভাবে অফিসের কাজও করতে পারছি না। একই রকম অভিযোগ পাওয়া গেছে ঢাকার বিভিন্ন এলাকা থেকেও।’
সিঙ্গাপুরের দূরশিক্ষণ কার্যক্রমে জুম ব্যবহার নিষিদ্ধ

সিঙ্গাপুরের দূরশিক্ষণ কার্যক্রমে জুম ব্যবহার নিষিদ্ধ

নভেল করোনাভাইরাসের গণসংক্রমণ ঠেকাতে আরোপিত লকডাউনের মধ্যে ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন জুমের মাধ্যমে দূরশিক্ষণ কার্যক্রম চলছিল সিঙ্গাপুরে। শুক্রবার (১০ এপ্রিল) দেশটির শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূরশিক্ষণে জুমের ব্যবহার নিষিদ্ধ করেছে। খবর রয়টার্স।

সিঙ্গাপুরের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হাইস্কুলের নারী শিক্ষার্থীদের ভূগোল দূরশিক্ষণ কার্যক্রম চলার সময় সেখানে এক নগ্নব্যক্তি ভিডিওতে সংযুক্ত হয়ে আপত্তিকর কথাবার্তা বলার পর শিক্ষা মন্ত্রণালয় এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, টেক জায়ান্ট গুগল তার কর্মীদের ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন জুম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। সেখানে গুগল কারণ হিসেবে ওই অ্যাপ্লিকেশনের দূর্বল নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করেছিল। এছাড়াও জার্মানি ও তাইওয়ানে জুম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ ব্যাপারে সিঙ্গাপুরের শিক্ষা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মুখপাত্র আরোন লোহ রয়টার্সকে জানিয়েছেন, উদ্ভুত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরশিক্ষণ কার্যক্রমে জুম অ্যাপ্লিকেশন ব্যবহার থেকে বিরত থাকতে শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, প্রশ্ন উঠেছে জুমের এন্ড টু এন্ড মিটিং সেশন ডাটা এনক্রিপশন নিয়েও। তাছাড়া বিভিন্ন মিটিংয়ে অনভিপ্রেতভাবে অন্য ব্যক্তির ধুকে পড়া তো আছেই।
অন্যদিকে, ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন জুমের পক্ষ থেকে এই ধরনের নিরাপত্তা বিচ্যুতি সারানোর জন্য ৯০ দিনের সময় চাওয়া হয়েছে। এ বিষয় সমাধা করতে ফেসবুকের সাবেক নিরাপত্তা বিভাগের প্রধান অ্যালেক্স স্টামোসকে নিয়োগ দিয়েছে জুম।

Monday, June 13, 2016

ব্লুটুথের নতুন সংস্করণ বাজারে

ব্লুটুথের নতুন সংস্করণ বাজারে

ঢাকা : ব্লুটুথ থেকে শুরু করে ২,৩,৪,৪.২ ভার্সনে ব্লুটুথ, স্মার্টফোন, ল্যাপটপ সহ বিভিন্ন ডিভাইসে ব্যবহৃত হয়ে এসেছে। ব্লুটুথ নির্মাতা প্রতিষ্ঠান ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ বাজারে নিয়ে এলো ব্লুটুথের উন্নত সংস্করণ ব্লুটুথ ৫। বর্তমান সংস্করণটি আগের সংস্করণ থেকে অনেক বেশি শক্তিশালী হবে বলে দাবি করছেন প্রতিষ্ঠানটির পরিচালক মার্ক পাওয়েল। পাওয়েল জানান, আগামী ১৬ জুন আনুষ্ঠানিকভাবে ব্লুটুথের পরবর্তী সংস্করণ ব্লুটুথ ৫ বিশ্ববাজারে উন্মুক্ত হতে যাচ্ছে।

বেশিরভাগ ব্যবহারকারীই নতুন ব্লুটুথ সংস্করণের কার্যকারিতা বুঝতে পারেন না এবং এটিকে অন্যান্য মোবাইল ফিচারের মতোই দেখেন। তবে ব্লুটুথ ৫-এ এবার বিশেষ কিছু আপডেট থাকছে। ব্লটুথ ৫-এর যে বিষয়গুলো সবার জানা প্রয়োজন সেগুলো এখানে আলোচনা করা হলো: ব্লুটুথের নতুন সংস্করণটি বর্তমান সংস্করণের থেকে দ্বিগুণ পরিসর আয়ত্ত্বে রাখার ক্ষমতা নিয়ে বাজারে আসবে বলে দাবি করছেন নির্মাতারা।

নতুন সংস্করণটি ওয়াই-ফাই ডিরেক্টের পরিসরে বাজারে আসবে। অনেকেই হয়তো জানেন না, ওয়াই-ফাই ডিরেক্ট প্রতি সেকেন্ড অন্তত ২৫০ মেগাবাইট স্পিড প্রদান করে যেখানে ব্লুটুথ ৪.০’র ক্ষমতা প্রতি সেকেন্ডে ২৫ মেগাবাইট। তবে ব্লুটুথ ৫ সংস্করণটি বর্তমান ৪.২ সংস্করণের থেকে ৪ গুণ বেশি দ্রুতগতিসম্পন্ন হবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। ব্লুটুথের বর্তমান প্যাকেটের আকার ৪৭ বাইটস এবং এতে ডিভাইসের নাম এবং টাইপের বিস্তারিত বর্ণনা আছে। তবে ব্লুটুথ ৫ সংস্করণে বৃহৎ প্যাকেট এবং অনেক বেশি তথ্য সংরক্ষরণের ক্ষমতা থাকবে।

সংযোবিহীন সার্ভিসের ক্ষেত্রে নতুন সব বৈশিষ্ট্য নিয়ে আসছে ব্লুটুথ ৫। এদের বেশিরভাগই অবস্থান ও এবং নেভিগেশনগত তথ্যের সাথে সম্পর্কিত তথ্য। ব্লুটুথ ৫ পুরনো ব্লুটুথ ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিয়ে কোন তথ্য উল্লেখ করেনি পাওয়েল। ব্লুটুথ ৪.০ ডিভাইসগুলো ব্লুটুথ ৪.১ এবং কিছু ক্ষেত্রে ৪.২ সংস্করণে আপডেট হতে পারে। তবে ব্লুটুথ ৫.০ সংস্করণে নতুন হার্ডওয়্যারের দরকার পড়তে পারে।

পথশিশুদের হাসি ফোটাবে এখানেই ডটকম

পথশিশুদের হাসি ফোটাবে এখানেই ডটকম

ঢাকা : দেশের সেরা অনলাইন ক্লাসিফাইড সাইট এখানেই ডট কম অব্যবহৃত পণ্য বিক্রি করে এই ঈদে বাড়তি টাকা আয় করার সুযোগের সঙ্গে সমাজের শিশুদের সাহায্য করার সুযোগ যুক্ত করলো। পথশিশুদের মুখে হাসি ফোটাতে অভিনব পদক্ষেপ ‘সেল ফর অ্যা স্মাইল ক্যাম্পেইন’ শুরু করেছে এখানেই ডট কম। ঈদ উপহার তুলে দেয়ার মাধ্যমে পথশিশুদের মুখে হাসি ফোটানোর পরিকল্পনা গ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ক্লাসিফাইড এ সাইটটি। দেশের সকল এখানেই ডট কম ব্যবহারীদের উক্ত ক্যাম্পেইনে অংশ নেয়ার জন্য আহবান করেছে এখানেই ডট কম।

এবারের ঈদকে শিশুদের জন্য স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেয়া হয়। ক্যাম্পেইনের আওতায় বিক্রেতারা এখানেই ডট কমে বিজ্ঞাপণ দিয়ে এ সকল শিশুদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে পারার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বিক্রেতার দেয়া পোস্ট থেকে একটি নির্দিষ্ট পরিমান অর্থ ঈদের উপহার ক্রয় করার কাজে ব্যয় করা হবে। শিশুদের জন্য আমরা এবং উই ফাউন্ডেশন নামে দুটি এনজিও-এর মাধ্যমে শিশুদের হাতে উপহার তুলে দেবে এখানেই ডট কম।

 এখানেই ডট কম বিশ্বাস করে প্রতিটি শিশু দেশের ভবিষ্যৎ এবং প্রতিটি শিশুরই আছে সবার সঙ্গে মিলে সমানভাবে বেঁচে থাকার অধিকার। পবিত্র রমজান মাসে শিশুদের জন্য এধরনের পদক্ষেপ এখানেই ডট কম ব্যবহারকারী এবং শিশুদের মাঝে ঈদের খুশি ভাগাভাগি করার সুযোগ করে দিয়েছে। ঈদ উপহার দেয়ার পাশাপাশি এ রমজান মাসে শিশুদের জন্য আমরা এবং উই ফাউন্ডেশনের সহযোগিতায় শিশুদের নিয়ে ইফতার আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে এখানেই ডট কম।

হুয়াওয়ে ফোন কিনে খেলুন সাকিবের সঙ্গে

হুয়াওয়ে ফোন কিনে খেলুন সাকিবের সঙ্গে

ঢাকা : চীনের বিখ্যাত ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ‘প্লে উইথ সাকিব’ নামে একটি অফার চালু করেছে। হুয়াওয়ে স্মার্টফোন কিনে এ অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা। হুয়াওয়ের স্মার্টফোন কিনে প্রতিদিন দুইজন ভাগ্যবান ক্রেতা পাবেন বিশ্বের সেরা অলারাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে খেলার সুযোগ। এছাড়া প্রতিদিন দুইজন পাবেন হুয়াওয়ে ট্যাব এবং ১০জন পাবেন উন্নতমানের পাওয়ার ব্যাংক। ১০ জুন (শুক্রবার) থেকে ঈদের দিন পর্যন্ত আগের নিয়মিত বাজার মূল্য থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়ে হুয়াওয়ে স্মার্টফোন কিনতে পারবেন ক্রেতারা।

 এ প্রসঙ্গে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং বলেন, ‘বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলা নিয়ে অনেক বেশি উত্তেজিত। আর আমরা বিশ্বসেরা ক্রিকেটার সাকিবকে নিয়ে আকর্ষণীয় এই অফার চালুর মাধ্যমে স্মার্টফোন প্রেমীদের ঈদের খুশি কিছুটা হলেও বাড়ানো চেষ্টা করছি। হুয়াওয়ে ডিভাইস ক্রয় করে বিশ্বসেরা অলারাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে খেলার সুযোগ, ট্যাব ও পাওয়ার ব্যাংক জেতার সুযোগ তরুণ প্রজন্মসহ সবার কাছেই আকর্ষণীয় ও গ্রহণযোগ্য হবে বলে মনে করি আমরা।

ব্যবসায়িক চিন্তার বাইরে ক্রেতাদের জন্য সবসময় নতুন কিছু করার প্রয়াস আমাদের সবসময় থাকে।’ উল্লেখ্য, হুয়াওয়ে মোবাইল কেনার পর ম্যাসেজ অপশনে গিয়ে HW<স্পেস>IMEI লিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস করে অফারে অংশ নেয়া যাবে।

সোনিয়া বাংলাদেশের গর্ব; তারানা

সোনিয়া বাংলাদেশের গর্ব; তারানা

ঢাকা : মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির সম্প্রতি জাতিসংঘের উদ্যোগে গঠিত টেকনোলজি ব্যাংকের গভর্নিং কাউন্সিলের সদস্য হয়েছেন। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জাতিসংঘে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। এ সাফল্যের জন্য সোনিয়াকে বাংলাদেশের গর্ব বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। শুক্রবার সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে তাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

 তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা আর মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা। তারই অংশ হিসেবে জাতিসংঘের টেকনোলজি ব্যাংকে গভর্নিং কাউন্সিলে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের গর্ব Sonia Bashir Kabir কে অভিনন্দন’। প্রতিমন্ত্রী লিখেছেন, ‘তোমার হাত ধরে আরও এগিয়ে যাক বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত একই সাথে বাংলাদেশের নারীরা। শুভ কামনা নিরন্তর’।

 জাতিসংঘের মহাসচিব বান কি মুন নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর (এলডিসি) প্রতিনিধি হিসেবে দেশের এ প্রযুক্তি ব্যক্তিত্বকে প্রযুক্তি বিষয়ক ১২ সদস্যের এই কাউন্সিলে মনোনীত করেন। এ কাউন্সিল বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কৌশলের সহায়তা এবং মেধাস্বত্বের উন্নয়নে কাজ করবে। বিশ্বের দরিদ্র দেশগুলোতে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন প্রচার ও প্রসারের লক্ষ্যে জাতিসংঘের পরিচালনায় দক্ষ ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্যানেলটি গবেষণার কাজ করবেন।

সোনিয়া বাংলাদেশের গর্ব; তারানা

 প্যানেলটিকে দুটি ইউনিটে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে। যার একটি ইউনিট টেকনোলজি ব্যাংক কাজ করবে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে এবং অন্যাটি হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ব্যাংক যারা কাজ করবে মেধাস্বত্ব নিয়ে। টেকনোলজি ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ড ইউনাইটেড ন্যাশনস ইউনিভার্সিটিতে প্রদর্শনের ব্যবস্থা করারও পরামর্শ দিয়েছে প্যানেল। এতে করে উক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রতিভাবান যে কেউ তার কর্মদক্ষতার প্রমাণ দিয়ে দরিদ্র দেশগুলোতে টেকনোলজি ব্যাংকের লক্ষ্য অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সেবা দেয়ার ক্ষেত্রে নিজেদের নিয়োজিত করতে পারবে।

 টেকনোলজি ব্যাংকের জন্য গঠিত গভর্নিং কাউন্সিলের কেউ জাতিসংঘ থেকে কোনো ধরনের সন্মানী, বেতন কিংবা ভাতা পাবেন না। শুধুমাত্র টেকনোলজি ব্যাংকের কাজের জন্য ভ্রমণ, থাকা, খাওয়াসহ অন্যান্য খরচাদি জাতিসংঘের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে। এছাড়া কাউন্সিলের কর্মপদ্ধতিতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হবে। এ ব্যাপারে সোনিয়া বশিরের কাছে জানতে চাওয়া হলে বাংলামেইলকে বলেন, ‘প্রতিমন্ত্রীর অভিনন্দনে আমি আনন্দিত। আমি দায়িত্বে অধিষ্ঠিত হয়ে বাংলাদেশে ফিরে আসার পর তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও আমাকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর ঘোষিত ভিষণ ২০২১ সফল করতে আমি আমার সামর্থ্যের পুরোটাই দেয়ার চেষ্টা করবো।’ উল্লেখ্য, ২৫ জুন অনুষ্ঠিত বেসিস নির্বাচনের প্রার্থী হয়েছেন সোনিয়া বশির কবির। তার নেতৃত্বে ‘মেম্বারস ফার্স্ট’ স্লোগানে গড়া দলটির নাম ‘দ্য চেঞ্জ মেকার্স’।

Sunday, June 12, 2016

মাইক্রোসফট ও গুগলের সঙ্গেও সরকারের ‘সমঝোতা’

মাইক্রোসফট ও গুগলের সঙ্গেও সরকারের ‘সমঝোতা’

ইন্টারনেটে ‘অনাকাঙ্ক্ষিত বিষয়’ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিকার পাওয়ার জন্য ফেইসবুকের পাশাপাশি গুগল ও মাইক্রোসফটের সঙ্গেও সরকারের ‘সমঝোতা’ হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার সংসদে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “ফেইসবুক, গুগল ও মাইক্রোসফটের সঙ্গে বিশদ আলোচনাপূর্বক সমঝোতা হয়েছে যে, যুক্তিগ্রাহ্য অনাকাঙ্ক্ষিত বিষয়সমূহে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ৪৮ ঘণ্টার মধ্যে তারা প্রতিকারের বিষয়ে উত্তর দেবে।”

 স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নে সংসদের সামনে এ তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। দুই বিদেশি নাগরিক হত্যা ও পুলিশের তল্লাশি চৌকিতে হামলার ঘটনার পর জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধ করার কারণ দেখিয়ে গতবছর ১৮ নভেম্বর থেকে ২২ দিন বাংলাদেশে ফেইসবুক দেখার সুযোগ বন্ধ করে রাখে সরকার। এর আগে পরে বিভিন্ন সময়ে মাইক্রো ব্লগিং সাইট টুইটার এবং ইন্টারনেটে সহজে কথা বলার মাধ্যম স্কাইপ ও ইমো বাংলাদেশে বন্ধ রাখা হয় এই যুক্তিতে যে জঙ্গি ও সন্ত্রাসীরা পুলিশের নজরদারি এড়াতে এসব অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করছে।

 গত নভেম্বরে ফেইসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফেইসবুকের নানা ‘অপব্যবহার ও নেতিবাচক’ বিষয় তুলে ধরেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এরপর চলতি বছর জানুয়ারিতে সিঙ্গাপুরে গিয়ে ফেইসবুকের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান কার্যালয়ে বৈঠকও করেন তারা। ওই সফরের পর দেশে ফিরে প্রতিমন্ত্রী বলেছিলেন, সাইবার নিরাপত্তা, নারীর প্রতি অবমাননাসহ বাংলাদেশের প্রচলিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সাপেক্ষে ফেইসবুক কর্তৃপক্ষ সরকারের অভিযোগ/অনুরোধ বিবেচনার আশ্বাস দিয়েছে।

মাইক্রোসফট ও গুগলের সঙ্গেও সরকারের ‘সমঝোতা’

 এরপর গত এপ্রিলে ফেইসবুক কর্তৃপক্ষ তাদের ষান্মাষিক ‘গভার্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’ প্রকাশ করলে দেখা যায়, তথ্য চেয়ে বাংলাদেশ সরকারের করা অনুরোধে তারা প্রথমবারের মত সাড়া দিয়েছে। গতবছর জুলাই-ডিসেম্বর সময়ে ১২টি অনুরোধের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৩১ জন ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়েছিল ফেইসবুকের কাছে। এর মধ্যে ১৬ দশমিক ৬৭ শতাংশ তথ্য ফেইসবুক কর্তৃপক্ষ সরকারকে দিয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়। এর আগে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত আড়াই বছরে মোট ৩৭ জন ব্যবহারকারীর তথ্য চেয়ে ফেইসবুক কর্তৃপক্ষের কোনো সাড়া পায়নি বাংলাদেশ সরকার।

 রুস্তম আলী ফরাজীর আরেক প্রশ্নে তারানা হালিম বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার নিশ্চিতকল্পে ফেইসবুক, গুগল ও মাইক্রোসফট এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদরদপ্তরসমূহের সহায়তায় বিটিআরসি ও ল’ এনফোর্সমেন্ট এজেন্সি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও এ বিষয়ে জনসচেতনা বৃদ্ধির উদ্দেশ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।” নীতিমালা পরিপন্থী ভিডিও সরাবে ইউটিউব সংরক্ষিত আসনের সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, “গুগল কর্তৃক ইউটিউবে নীতিমালা পরিপন্থি ভিডিও সরকারের অনুরোধে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া শিশু পর্নোগ্রাফি রোধ ও এবং সাইবার নিরাপত্তায় মাইক্রোসফটের সাথেও সরকার কাজ করছে।” বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রসঙ্গে হাবিবুর রহমান মোল্লার প্রশ্নে প্রতিমন্ত্রী তারানা বলেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটে মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে তারমধ্যে ২০টি বাংলাদেশের জন্য এবং ২০টি দেশের বাইরের জন্য ব্যবহার করা যাবে। এর ফলে ট্রান্সপন্ডার ভাড়া দিয়ে বিদেশি মুদ্রা আয় করা যাবে। রোববার সকাল সাড়ে দশটায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।