Showing posts with label খেলা. Show all posts
Showing posts with label খেলা. Show all posts

Friday, April 24, 2020

মাহে রমজানের আশীর্বাদে বিশ্ব হোক করোনামুক্ত

মাহে রমজানের আশীর্বাদে বিশ্ব হোক করোনামুক্ত

করোনাভাইরাসের প্রকোপে অসহায় পুরো পৃথিবী। মহামারী থেকে বাঁচতে ভ্যাকসিন আবিষ্কারে সব ধরনের চেষ্টায় ব্যস্ত চিকিৎসাবীদরা। বিশ্ব চাতক পাখির মতো প্রহর গুনছে প্রতিশেধক আবিষ্কারের। কিন্তু কেউ জানে না কবে মিলবে প্রতিশেধোক, কবে মুক্তি মিলবে করোনার ভয়ঙ্কর থাবা থেকে। সাকিব আল হাসানের প্রত্যাশা, আসছে পবিত্র মাহে রমজানের আশীর্বাদে পৃথিবী মুক্তি পাক করোনাভাইরাস থেকে।


করোনা মোকাবিলায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়েমিতই বিভিন্ন বার্তা দিয়ে চলেছেন সাকিব। করোনায় বিপদে পড়া মানুষদের সহযোগিতায় বিভিন্ন উদ্যোগও নিচ্ছেন। কাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভাইরাসটি থেকে মুক্তির প্রার্থনা করেছেন দেশ সেরা ক্রিকেটার।
সাকিব লিখেন, ‘সমগ্র বিশ্ব আজ মুখোমুখি একটি বৈশ্বিক মহামারীর। এই মহামারীর প্রভাবে সমগ্র বিশ্বে আসছে দ্রুত পরিবর্তন, পৃথিবী হারাচ্ছে তার স্বাভাবিক ভারসাম্য। পবিত্র মাহে রমজানের আশীর্বাদে বিশ্ব মুক্ত হোক করোনা ভাইরাসের প্রকোপ থেকে, পৃথিবীতে ফিরে আসুক তার স্বাভাবিক ভারসাম্য, এটিই আমাদের কামনা।’

উল্লেখ্য, গত পরশু করোনা মোকাবিলায় অর্থ সংগ্রহের জন্য নিজের প্রিয় একটি ব্যাট নিলাতে তুলেছিলেন সাকিব। গত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই ব্যাট দিয়ে। নিলামে সাকিবের ব্যাটের দাম ওঠে ২০ লাখ টাকা। এই অর্থের পুরোটাই ব্যায় করা হবে করোনাভাইরাসে বিপদে পড়া মানুষদের জন্য।

Sunday, April 19, 2020

১০০ পরিবারের পাশে মেরিনার ক্লাব

১০০ পরিবারের পাশে মেরিনার ক্লাব

ঢাকা: মরণব্যাধী করোনাক্রান্তিতে দেশের সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় আছেন দিনমজুর খেটে খাওয়া মানুষজন। একবেলা রুটি-রুজি ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন ক্রান্তির সময় দেশের দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় দিনমজুরদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকার দল মেরিনার ইয়াংস ক্লাব।




রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগে অংশ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্রথম দফায় ওই এলাকার একশ’ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে মেরিনার ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা জানান, ‘৪০ বছ‌রের ম‌তো হ‌বে। আমরা ম‌তি‌ঝিলের আরামবা‌গ এলাকার দুই মস‌জি‌দে প‌বিত্র শ‌বে বরা‌তে আখে‌রি মোনাজাত শে‌ষে তোবারক বিতরণ ক‌রে আস‌ছি। শুরু থে‌কেই পু‌রো আ‌য়োজন‌টি হয় ঢাকা মে‌রিনার ইয়াংস ক্লা‌বের তত্ত্বাবধা‌নে। আর অর্থের যোগান আসে আমাদের প‌রি‌চিত সুহৃদ‌দের কাছ থে‌কে।’

‘প্রথম থে‌কেই আমা‌দের এ আ‌য়োজ‌নে বড় অং‌কের অর্থের যোগান দি‌য়ে আস‌ছেন কিউট কোম্পা‌নির চেয়ারম্যান কাজী মাহতাবউ‌দ্দিন আহ‌মেদ, আমা‌দের বাদল ভাই। তি‌নি আমা‌দের ছে‌ড়ে চ‌লে গে‌লেও কিউ‌টের পক্ষ থে‌কে সেই সহ‌যো‌গিতা অব্যাহত আছে এখনও। শরীফ মেটা‌লের চেয়ারম্যান ওমর ফারুক ভাই এক‌টি অংশ বহন ক‌রে আস‌ছেন নিয়‌মিত। প্রথম দি‌কে এ আ‌য়োজন‌টি ছিল ৩০০ জ‌নের জন্য। আর সব‌শেষ গত বছর তা দা‌ড়ি‌য়ে‌ছিল ২৬০০ জ‌নের।’
এবার সঙ্গত কারণে সেই উদ্যোগ নেয়া সম্ভব হচ্ছে না করোনাক্রান্তিতে। তবে এমন কঠিন সময়ে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন বলে জানান রানা, ‘ত‌বে এবার আমরা সেই কাজ‌টি করে‌ছি অন্যভা‌বে। তা‌লিকা ক‌রে ম‌তি‌ঝিল আরামবাগ এলাকার প‌রি‌চিত কর্মজী‌বি ও দিনমজুর‌দের বা‌ড়ি‌তে নিজস্ব ব্যবস্থাপনায় পা‌ঠি‌য়ে‌ছি শুক‌নো খাদ্যসামগ্রী দি‌য়ে তৈ‌রি উপহার সামগ্রীর এক‌টি ব্যাগ। খোঁজ নি‌য়েছি তা‌দের। উপহার পে‌য়ে তা‌দের তু‌ষ্টির সংবা‌দে আমরা তৃপ্ত।’
করোনাক্রান্তিতে এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি, ‘প্র‌তিশ্রু‌তি দি‌য়ে‌ছি মে‌রিনার ক্লাব ভ‌বিষ‌্য‌তে তা‌দের পা‌শে থাকবে। প্রথম দফায় ১০০ প‌রিবার‌কে সাহায্য ক‌রে‌ছি। সিদ্ধান্ত নি‌য়ে‌ছি পু‌রো রোজার মাসজু‌ড়ে আরও ক‌য়েক দফায় নতুন ক‌য়েকশত প‌বিরার‌কে এমন উপহার পাঠা‌নোর। আশা কর‌ছি এরম‌ধ্যে আমা‌দের জানার বাই‌রে থাকা ‌কিছু প‌রিবা‌রের সন্ধান পা‌বো।’
সেই সঙ্গে এই মানবিক উদ্যোগে সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রানা, ‘সেই সা‌থে আশা কর‌বো আমার সার্মথ্যবান সুহৃদরাও সহ‌যো‌গিতার হাত বা‌ড়ি‌য়ে দে‌বেন।’


‘মেসি গেলেও বার্সার কিছুই হবে না’-সান্দ্রো রসেল

‘মেসি গেলেও বার্সার কিছুই হবে না’-সান্দ্রো রসেল

বার্সেলোনার ইতিহাস নতুন করে লিখেছেন লিওনেল মেসি। কেবল ঘরোয়া টুর্নামেন্ট নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বার্সার সেরা ফুটবলার লিওনেল মেসি। স্প্যানিশ ঘরোয়া ফুটবল লিগ লা লিগার ইতিহাসে বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা তো বটেই সমগ্র লা লিগার ইতিহাসেরও সর্বোচ্চ গোলদাতা এই আর্জেন্টাইন কিংবদন্তী। আর সে ক্লাব ছাড়লেও নাকি বার্সেলোনার কিছুই হবে। এমনটাই মনে করছেন বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রসেল।





২০১৩ সালে সান্তোস থেকে নেইমারকে দলে ভেড়ানোর কাজটা বেশ দক্ষতার সঙ্গেই করেছিলেন। তবে পরবর্তীতে বিভিন্ন অনুসন্ধানে বেরিয়ে আসে নেইমারকে দলে ভেড়াতে টেবিলের তলানি দিয়ে নেইমারের পরিবারকে অর্থ প্রদান করেছিলেন তিনি। আর সেই সঙ্গে ফাঁকি দিয়েছিলেন স্প্যানিশ সরকারের প্রাপ্য রাজস্বও। এর জের ধরেই জেলের মুখ দেখতে হয়েছিল তাকে।
এবার আবারো আলোচনায় সান্দ্রী রসেল। সম্প্রতি স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি মানি যে বার্সেলোনার ইতিহাস পাল্টাতে মেসির ভূমিকায় সব থেকে বেশি। কিন্তু মেসি চলে গেলেও বার্সেলোনার কিছুই হবে না। বার্সেলোনা বার্সেলোনায় থাকবে।'

লিওনেল মেসি ক্লাব ফুটবলে ৭৫০ ম্যাচ খেলে গোল করেছেন ৬৩৮টি। জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ১৬১ ম্যাচ খেলে ৮৬ গোল করেছেন। সম্প্রতি নেইমারকে দলে পুনরায় ভেড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে বার্সা। আর তাতেও সায় দিয়েছেন সাবেক বার্সা প্রেসিডেন্ট। তিনি বলেন, 'আমি জানি বিভিন্ন সময়ে নেইমার নানান ঝামেলায় জড়িয়েছে কিন্তু একজন খেলোয়াড় হিসেবে সে দুর্দান্ত। বার্সেলোনার জন্য সে অনেক কিছু করতে পারবে বলে আমার মনে হয়।'
অবশ্য কেবল খেলোয়াড়ি কারণে নেইমারকে পুনরায় বার্সায় ভেড়ানোর কথা বলেননি রসেল। সেই সঙ্গে নেইমার যে একজন মহাতারকা এবং সে দলে আসলে দলের অর্থনৈতিক দিকটা আরো মজবুত হবে সেটাও মনে করিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট।
বার্সার প্রেসিডেন্ট থাকা অবস্থায় কর ফাঁকি দেওয়ার কারণে দুই বছরের জন্য জেলে যেতে হয়েছিল তাকে। সে সম্পর্কে বললেন, 'জেলে আমার জন্য মাত্র ১২ ফুট জায়গা ছিল। এখন অবশ্য আমার বাড়িতে পরিবারের সঙ্গে বাস করতে পারছি। আর জেলের মতোই এখন কোয়ারেনটাইনে আছি। তবে বাড়িতে ভালো খাবার পাওয়া যায়।'
রিয়াল-চেলসি’র জার্সি পরাকে দুর্ভাগ্য বলছেন মোরাতা

রিয়াল-চেলসি’র জার্সি পরাকে দুর্ভাগ্য বলছেন মোরাতা

কতশত তরুণ ফুটবলার স্বপ্ন দেখেন ক্যারিয়ারের কোনো এক উজ্জ্বল সময়ে গায়ে চড়াবেন রিয়াল মাদ্রিদের সাদা রঙের জার্সিটি। কিংবা সদ্য ইউরোপের জায়ান্ট হয়ে ওঠা চেলসির নীল রঙে মাখবেন নিজের ক্যারিয়ার। অথবা ইতালির বিশ্বসেরা অন্যতম সেরা ক্লাব জুভেন্টাসের সাদা-কালো ডোরা কাটা জার্সি গায়ে চড়িয়ে মন জয় করবেন তুরিনের কোটি ভক্ত সমর্থকদের। তবে এই তিন ক্লাবের জার্সি গায়ে চড়ানোকেই দুর্ভাগ্য মনে করছেন অ্যাটলেটিকো মাদ্রিদের বর্তমান স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা।




করোনাভাইরাসের কারনে স্থগিত হয়ে যাওয়া ফুটবলের কারণে অলস সময় কাটাচ্ছেন ফুটবলাররা। এর মধ্যেই যুক্ত হচ্ছেন ভক্তসমর্থকদের সঙ্গে নানা ভাবে। অ্যাটলেটিকো মাদ্রিদের স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা সম্প্রতি ইতালিয়ান টেনিস তারকা ফ্যাবিও ফগ্নিনি'র সঙ্গে এক ভিডিও কনফারেন্সে যুক্ত থাকাকালীন বলেছেন অ্যাটলেটিকো ছাড়া অন্য ক্লাবের জার্সি পরাটা আমার জন্য দুর্ভাগ্যের ছিল।
সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি ছোট থেকেই অ্যাটলেটিকোর সমর্থক। আমি অ্যাটলেটিকো ছেড়ে হেতাফে গিয়েছি, এরপর রিয়াল মাদ্রিদে কিন্তু আমি সব সময় স্বপ্ন দেখতাম অ্যাটলেটিকোর হয়ে ভিসেন্তে ক্যালদেরনে খেলার। এটা আসলে আমার দুর্ভাগ্য যে আমি অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়া অন্য ক্লাবের জার্সি গায়ে চড়িয়ে খেলেছি।।'

কেবল রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস কিংবা চেলসির হয়ে খেলাকেই দুর্ভাগ্য মনে করছেন না মোরাতা। সেই সঙ্গে বলছেন, 'আমি রিয়াল, জুভেন্টাস কিংবা চেলসির জার্সি পরে খেললেও সবসময়ই আমি অ্যাটলেটিকোর সমর্থক ছিলাম। অবশেষে অ্যাটলেটিকোর জার্সি পরে খেলতে পারছি এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আর এটা আমাকে অনেক সুখী করেছে।'
২০১০ সালে মোরাতা প্রথম নজরে আসে বিশ্বের। সে সময় ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদের যুব একাডেমির খেলোয়াড় ছিলেন তিনি। এরপর আসতে আসতে রিয়াল মাদ্রিদের একাদশে নিয়মিতই দেখা মিলত মোরাতার। তবে স্ট্রাইকার হিসেবে সে সময় গঞ্জালো হিগুইন, করিম বেনজেমা থাকায় বেঞ্চেই কাটাতে হত বেশি সময়।
এরপর ২০১৩ সালে কার্লো আনচেলোত্তির অধীনে দারুণ সময় কাটান তিনি। রিয়ালের সঙ্গে জেতেন চ্যাম্পিয়নস লিগ। এরপর ধারে দুই মৌসুমের জন্য পাড়ি জাম্ন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে। জুভেদের হয়ে ফাইনাল খেলেন মোরাতা তবে হারতে হয় বার্সার কাছে। এরপর আরো এক মৌসুম সেখানে কাটিয়ে আবারো ফেরেন রিয়ালে। ২০১৬ সালের জুনে ফেরার পর রিয়ালের হয়ে লা লিগা এবং নিজের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগও জেতেন মোরাতা। এরপর দলের প্রথম পছন্দের স্ট্রাইকার হওয়ার লক্ষ্যে নাম লেখান চেলসিতে। তবে সেখানে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হলে অবশেষে পাড়ি জমান নিজের শৈশবের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে। সেখানেই বর্তমান খেলছেন মোরাতা।


Friday, April 17, 2020

আগামী এক বছর মাঠে গড়াবে না ক্রিকেট!

আগামী এক বছর মাঠে গড়াবে না ক্রিকেট!

প্রাণঘাতি করোনাভাইরাসের থমকে আছে বিশ্ব। বিশ্ব ক্রীড়াঙ্গনও থমকে আছে। 



ক্রিকেট-ফুটবল-টেনিসসহ অলিম্পিকও বাতিল হয়ে গেছে। আর দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে আগামী এক বছর ক্রিকেট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশ্বের দ্রুততম বোলার শোয়েব আখতার।


সম্প্রতি করোনাভাইরাসের বিরুদ্ধে তহবিল গঠনের জন্য ভারত ও পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন শোয়েব। তার এই প্রস্তাবে পাল্টা আক্রমণ করেছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। কপিল বলেছিলেন, আগামী ছ’মাসের মধ্যে ক্রিকেট খেলার উচিৎ হবে না। এখন শোয়েবই ভারতের কপিলের সুরে কথা বলছেন।


শোয়েব বলেন, ‘করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক সিরিজ, টুর্নামেন্ট-ইভেন্ট স্থগিত হয়ে গেছে। আমার মনে হয়, আগামী এক বছর ক্রিকেট হওয়ার কোনও সম্ভাবনাই নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে না বলেই মনে হচ্ছে।’


বিশ্বের সবাই ক্রিকেট দেখার জন্য মুখিয়ে আছে। এমনকি খেলোয়াড়রাও। বিশ্বের সকলই সুন্দর পৃথিবীর প্রত্যাশায় বলে জানান শোয়েব, ‘এটি আমাদের জন্য খুবই কষ্টদায়ক সময়।
ক্রিকেটসহ সকল খেলাধুলাই বন্ধ। মাঠে নামার জন্য সবাই মুখিয়ে আছে। শুধুমাত্র খেলোয়াড়রাই নন, বিশ্বের সকল মানুষই এখন গৃহবন্দী। সবাই সুন্দর পৃথিবীর প্রত্যাশায়।’
সূত্রঃ ডেইলি বাংলাদেশ