Wednesday, April 19, 2017

সভাপতি-সেক্রেটারিসহ ছাত্রলীগের বিরুদ্ধে দুই মামলা



নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি
ট্টগ্রাম: নগরীর আউটার স্টেডিয়ামে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং সাধারণ সম্পাদক নুরুল আজিম রণিসহ সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) গভীর রাতে কোতয়ালী থানায় মামলা দুটি দায়ের হয়েছে।
কোতয়ালি থানার ওসি মো.জসিম উদ্দিন বাংলানিউজকে জানিয়েছেন, পুলিশের উপর হামলা, কর্তব্যকাজে বাধাদানের অভিযোগে এস আই মহিউদ্দিন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। এতে ইমু ও রনিসহ ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
আউটার স্টেডিয়ামে নির্মাণাধীন সুইমিং পুল এলাকায় ভাংচুরের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেছেন সংশ্লিষ্ট প্রকল্পের ব্যবস্থাপক শফিকুল বারী। এতে ইমু ও রনিসহ ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন সুইমিং পুল বন্ধের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় নগর ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে কোতয়ালি থানার ওসিসহ পাঁচ পুলিশ এবং নগর ছাত্রলীগের কয়েকজন নেতাসহ অন্ত:ত ২০ জন আহত হয়।
বাংলাদেশ সময়: ১০:২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭

শেয়ার করুন