লক্ষ্মীপুরে নতুন করে ১৭ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এর আগে আরো দুইজন রোগী শনাক্ত হয়। মোট মিলিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ১৯ জন।
বৃহস্পতিবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ফেইসবুক পেজে থেকে তথ্য জানা যায়।
রাত ১১টার দিকে নতুন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফফার।
নতুন শনাক্ত হওয়া সর্বোচ্চ সংখ্যক রোগী জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা। ১৭ জনের মধ্যে ১৩ জনই সেখানকার। এর আগে ওই উপজেলাতে সর্বপ্রথম করোনারোগী শনাক্ত হয়। মোট মিলিয়ে রামগঞ্জে শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৩ জন।
বাকি ৪ জনের তিনজন কমলনগরের, অন্যজন সদর উপজেলার বাসিন্দা। এ দুই উপজেলায় এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এর আগে জেলার রামগঞ্জ ও রামগতিতে দুইজন করোনা রোগী শনাক্ত হয়।
খবর বিভাগঃ
সারাদেশ
