ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের খারুয়ালীর গজারী খাল এলাকায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ।
তিনি দীর্ঘদিন যাবত কিডনিজনিত সমস্যা ভুগছিলেন, গত কয়েকদিন যাবত তার শরীরে আরও কিছু সমস্যা দেখা দেয় অতঃপর হাসপাতালে ভর্তি হলে তার শরীরে করোনার প্রাথমিক লক্ষণ দেখা দেয় ।
কর্তব্যরত চিকিৎসক বৃন্দ নমুনা সংরক্ষণ করে ময়মনসিংহ ল্যাবে পরীক্ষার জন্য প্রেরণ করলে ফলাফল পজিটিভ দেখায়।
বর্তমানে তিনি নিজ বাড়ীতেই আছেন, খবর পেয়ে ভালুকা উপজেলা প্রশাসন, আক্রান্ত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা ও বাড়ীটি লকডাউন কারার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন,ভালুকা উপজেলা সহকারী কমিশনার ভূমি, রোমেন শর্মা।

খবর বিভাগঃ
সারাদেশ