Friday, April 17, 2020

চট্টগ্রামে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়া ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।



বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার।

নিহত যুবকের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামে। বুধবার (১৫ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. অসীম কুমার জানান, করোনার উপসর্গ নিয়ে বুধবার ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। ওই রোগী কিডনিসহ আরও কিছু জটিল রোগে ভুগছিলেন।

তিনি আরো জানান, হাসপাতালে ভর্তি পর তার নমুনা সংগ্রহ করে বিআইটিআইডি'তে পাঠানো হয়েছে। এখনও রিপোর্ট পাওয়া যায়নি।

শেয়ার করুন