Wednesday, April 19, 2017

শেরপুরে জঙ্গি সন্দেহে আটক ৬

সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, জেলা শহরের চকবাজারের একটি মেস থেকে মঙ্গলবার রাত ১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতদের বাড়ি শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলায় বলে জানালেও পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।
ওসি নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবরের ভিত্তিতে জেলার পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি অভিযান চালিয়ে তাদের আটক করেন।
“তারা শেরপুর সরকারি কলেজ ও শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র। তাদের বাড়ি শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলায়। তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ ও দুটি কম্পিউটার জব্দ করা হয়েছে।”
তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি নজরুল ইসলাম।

শেয়ার করুন