ক্ষম সময়ে জ্বলে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। বায়ার্ন মিউনিখের বিপক্ষে রোমাঞ্চকর ফিরতি লেগে দু-দুবার পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরালেন। করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। দলের সেরা তারকার অসাধারণ নৈপুণ্যে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি জিতেই চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৬-৩ ব্যবধানে। প্রথম পর্বে ২-১ গোলে জিতেছিল জিনেদিন জিদানের শিষ্যরা।
দারুণ এই হ্যাটট্রিকে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি করলেন রোনালদো। গত সপ্তাহে প্রথম লেগে বায়ার্নের মাঠে ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম খেলোয়াড় হিসেবে গোলের শতক করেন চারবারের বর্ষসেরা তারকা।
নির্ধারিত সময়ের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়া বায়ার্নের বিপক্ষে রিয়ালের চতুর্থ গোলটি করেন বদলি নামা মার্কো আসেনসিও। বায়ার্নের একমাত্র গোলদাতা রবের্ত লেভানদোভস্কি।
প্রতিপক্ষের উপর রিয়ালের টানা আক্রমন আবার কখনও বা স্বাগতিকদের সীমানায় বায়ার্নের একচেটিয়া প্রভাব। এভাবে এগিয়ে চলা ম্যাচের ২৬তম মিনিটে দানি কারবাহালের আচমকা শটে এগিয়ে যেতে পারতো বর্তমান চ্যাম্পিয়নরা। ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান মানুয়েল নয়ার।
দুই মিনিট পর এই অর্ধের সবচেয়ে সহজ সুযোগটি পায় জিদানের দল। কর্নার থেকে উড়ে আসা বল দাভিদ আলাবা-মাটস হুমেলসরা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে যান সের্হিও রামোস। তার জোরালো শট গোললাইনের কাছ থেকে ফেরান জেরোমে বোয়াটেং।
খবর বিভাগঃ
খেলা
