Tuesday, May 30, 2017

ভালুকার ব্যবহার শুরুর অগেই সেতুতে ফাটল

নিজস্ব সংবাদদাতা, ভালুকা ॥ ময়মনসিংহ ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের ভাটাগাঁও আম্মাদের খালের উপর নির্মিত সেতুতে উদ্ভোধনের আগেই একাধিক ফাটল দেখা দিয়েছে ।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মান প্রকল্পের আওতায় উপজেলার ভাটগাঁও গ্রামে ভাটগাঁও আম্মাদের খালে একটি সেতু বরাদ্ধ দিয়ে তা নির্মান করে। সেতুটির দৈর্ঘ ৬০ফুট এবং সেতুটি নির্মানে ব্যয় হয়েছে প্রায় ৫৪ লাখ ৪হাজার টাকা।

সেতুটি নির্মান করে ময়মনসিংহ ১১১, শিববাড়ী এ বি গুহ রোডের মেসার্স হক ট্রেডার্স নামের একটি ঠিাকাধারী প্রতিষ্ঠান। আগামী ২৩জুন সেতুটির উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. এম আমান উল্যাহ।

ভাটগাঁও গ্রামের আবদুল খালেক জানান, সেতুটির নির্মান কাজ শেষ হয়েছে এক থেকে দেড় মাস আগে এবং প্রায় ২০দিন আগে সেতুটির দুই পাশের সংযোগ সড়কের মাটি ভরাট করা হয়। শুধু ভ্যানগাড়ি ছাড়া এখন পর্যন্ত আর কোন ভারী যানবাহন যাতায়ত করেনি ওই সেতুর উপর দিয়ে।

একই গ্রামের নূর হোসেন জানান, ৭-৮দিন আগে সেতুর ছাদে আড়াআড়িভাবে সৃষ্ট ফাটল দু’টি তাদের নজরে আসে এবং সময়ের ব্যবধানে বেশ ষ্পষ্ট হয়ে উঠে একটি ফাটল। ওই ফাটলটি ধীরে ধীরে বড় হচ্ছে।

সেতুটির নির্মান কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হক টেডার্সের সাথে সম্পৃক্ত নজরুল ইসলাম জানান, টেকনিক্যাল কাজে কিছু ত্রুটি বিচ্যুতিতো হতেই পারে। সমস্যা হয়ে থাকলে সামধান করে দেওয়া হবে।

বিষয়টি টের পেয়ে উদ্ভোধনের নাম ফলকটি রাতের আধারে কে বা কারা আধারে সড়িয়ে ফেলে । ফাটলকৃত স্থানে সিমেন্ট দিয়ে ঢেকে দেয়।


শেয়ার করুন