Monday, July 10, 2017

ভালুকায় বিএনপি নেতার পদত্যাগ

ভালুকায় বিএনপি
নেতার পদত্যাগ

ভালুকা উপজেলার ৮নং
ডাকাতিয়া ইউনিয়নের সভাপতি ও উপজেলা বিএনপির
সহসভাপতি আতিকুজ্জামান পদত্যাগ করেছেন।
জানাযায় আতিকুজ্জামান বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি) ডাকাতিয়া ইউনিয়ন
শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি
হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
২২ জুন ২০১৭ ইং তারিখে উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক আবুল হাশেম ঐ পদত্যাগ পত্র গ্রহণ করেন।
বিষয়টি দলীয় ভাবে প্রকাশ না করায় ২৯ জুন সমাজিক
যোগাযোগ মাধ্যমে আসার পর বিষয়টি সকলের নজরে
আসেন।
আতিকুজ্জামান জানান তিনি শারিক ভাবে
অসুস্থ্যতার জন্য দলীয় পদ থেকে তিনি অব্যহতি
নিয়েছেন।ভালুকা উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক আবুল হাশেম জানান আমি তাহার অব্যহতি
পত্রটি গ্রহণ করেছি পরবর্তী সময়ে দলীয় ফোরামে এ
বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


শেয়ার করুন