Friday, April 17, 2020

জয়পুরহাট জেলা লকডাউন ঘোষণা

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জয়পুরহাট জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।



বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিভিল সার্জন কার্যালয়ের সুপারিশে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় জেলাকে লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই লকডাউন থাকবে।

এ সময় জেলার প্রতিটি সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে। এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুধুমাত্র জরুরি সেবার ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। কেউ যদি এ নির্দেশ অমান্য করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন