Friday, April 17, 2020

পিরোজপুর লকডাউন

পিরোজপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।পিরোজপুর জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।



বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।

পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, জেলায় প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক, নৌপথে এ জেলায় কেউ প্রবেশ বা জেলা হতে অন্য কোনও জেলায় যেতে পারবেন না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে জরুরি পরিসেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবারহ ও সংগ্রহ অবরোধের আওতাবহির্ভূত থাকবে।

শেয়ার করুন