Friday, April 17, 2020

ভাতিজার হাতে চাচা খুন

বরিশালে মাছ ধরাকে কেন্দ্র করে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।



বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এ হামলার ঘটনায় আবুল হাসানাত তৈমুর রহমান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত আবুল হাসানাত তৈমুর রহমান (৪০) বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের শোলনা এলাকার মৃত হাতেম আলী হাওলাদারের ছেলে।

স্বজনদের দাবি, তৈমুর রহমানের বড় ভাইয়ের ছেলে ইমরান, জুম্মনসহ ৪/৫ জন মিলে তৈমুরকে মারধর করে হত্যা করেন।

বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি এসএম জাহিদ-বিন-আলম নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, বিরোধপূর্ণ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে তৈমুরের উপর হামলা করেন তার ভাতিজারা। গুরুতর জখম করে পালিয়ে যায় তারা

এ ঘটনার তদন্তের পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য শেবাচিমের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন