বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এম এ বারীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা, আবাসিক হলসহ অফিসসমূহ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে বন্ধকালীন জরুরি সেবা যেমন- বিদ্যুৎ, পানি, টেলিফোন, চিকিৎসা ইত্যাদি যথারীতি চালু থাকবে।’
ছুটির বিষয়ে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, ‘রাবি প্রশাসন থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা, আবাসিক হলসমূহ ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পরবর্তী আদেশ দেবো।’
খবর বিভাগঃ
শিক্ষা
